জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হকের আঙুলে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বুধবার দুবাইয়ে অস্ত্রোপচার করিয়েছেন তিনি। এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজের আগে সুস্থতা ফিরে পাবার অপেক্ষায় তিনি।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গত ২৮ নভেম্বর জেমকন খুলনার বিপক্ষে ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে ফিল্ডিং করার সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে আঘাত পান মুমিনুল। ফলে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার।
আঙুলে অস্ত্রোপচার প্রয়োজন ছিল। এ জন্য দুবাই যান মুমিনুল। সেখানে বারজিল হাসাপাতালে ভর্তি হন। যেখানে তার আঙুলে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
