পুলিশ সুপার পদমর্যাদার ২৩ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। তারা এতদিন অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে বিভিন্নস্থানে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণায়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়।
পদোন্নতিপ্রাপ্তরা হলেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার সুফিয়ান আহমেদ, শিল্পাঞ্চল পুলিশের মো. নাজিমুল হক, চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ওয়াহিদুল হক চৌধুরী, পুলিশ সদর দপ্তরের মোহাম্মদ বেলায়েত হোসেন, পুলিশ স্টাফ কলেজের মো. জাহাঙ্গীর আলম, স্পেশাল ব্রাঞ্চ এসবির ড. এস এম ফরহাদ হোসেন, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) মো. আব্দুল্লাহ আল মামুন, পুলিশ স্টাফ কলেজের মো. নুরুল আমিন হাওলাদার, অপরাধ তদন্ত বিভাগ সিআইডির আসম শামসুর রহমান ভুইয়া, রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) মো. মাহফুজ্জামান আশরাফ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মো. জসিম উদ্দিন, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মোহাম্মদ তাজুল ইসলাম, পুলিশ সদর দপ্তরের মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সদর দপ্তরের মো. শাহরিয়ার আলী, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মো. বেলাল হোসেন, আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের মো. রবিউল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের মো. আব্দুল্লাহ আল ফারুক, পুলিশ সদর দপ্তরের মো. আনোয়ার জাহিদ, ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ের মোহাম্মদ সাঈদুর রহমান, পুলিশ স্টাফ কলেজের মোহাম্মদ সালাহ উদ্দিন তালুকদার, ১০ আমর্ড ব্যাটালিয়নের মো. শাহজাহান, পুলিশ সদর দপ্তরের মোহাম্মদ আব্দুল হালিম ও ডিএমপির বেগম হুমায়রা পারভীন।
