কর্মচারী সমিতির সংবাদ সম্মেলন

মহার্ঘ ভাতাসহ স্থায়ী বেতন কমিশনের দাবি

আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ০১:০০ এএম

বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে ৪০ শতাংশ মহার্ঘ ভাতার পাশাপাশি স্থায়ী বেতন কমিশনের দাবি জানিয়েছে বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলন এসব দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি ইব্রাহিম খলিল লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় সমিতির মহাসচিব মো. ওবায়দুল হকসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, সরকার ২০১৫ সালে অষ্টম জাতীয় বেতন স্কেল কার্যকর করে। কিন্তু পরে কয়েক দফা গ্যাস, বিদ্যুৎসহ অন্যান্য পরিষেবার দাম বাড়ানো হয়। এমনকি জীবন রক্ষাকারী ওষুধসহ নিত্যপণের সব সামগ্রীর মূল্য বৃদ্ধি পেয়েছে। এর ফলে স্বল্প আয়ের কর্মচারীরা কঠিন অর্থনৈতিক সংকটে নিমজ্জিত এবং পরিবার নিয়ে নিরুপায়। এ অবস্থার উত্তরণে নতুন জাতীয় বেতন কমিশন গঠন এবং কর্মচারীদের কাছে গ্রহণযোগ্য একটি বেতনকাঠামো প্রয়োজন, যা উচ্চতর-নিম্নতর পদের বেতনবৈষম্য কমিয়ে আনবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত