পালামপুর থেকে ফেরার পর এবার মুম্বাইয়ের রাস্তায় দেখা গেল কারিনা কাপুর খানকে। সাদা পোশাক পরে এবার দেখা মেলে বেবোর। সাইফের হাত ধরে হাঁটতে দেখা যায় কারিনা কাপুর খানকে। বেবোর সেই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। পাপারাৎজিকে দেখে তাদের হাত নেড়ে সম্মোধন করতেও দেখা যায় কারিনাকে। যদিও পাপারাৎজির সঙ্গে কারিনাকে কথা বলতে দেখা যায়নি। তবে বেবি বাম্প নিয়ে কারিনার ছবি লেন্সবন্দি হতেই তা ছড়িয়ে পড়ে হু হু করে।
তৈমুরের জন্মের ৩ বছর পর এবার দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন কারিনা কাপুর খান। সম্প্রতি সাইফের পিআর টিম থেকে ওই খবর ঘোষণা করা হয়। সাইফ-কারিনার পরিবারে নতুন অতিথি আসছে, ওই খবর শোনার পরই তাদের অনুরাগীরা খুশি হয়ে যান। বলিউডের সেলেব জুটিকে ভালোবাসা এবং শুভেচ্ছায় ভরিয়ে দেন অনুরাগীরা।
অন্তঃসত্ত্বা হওয়ার পর কারিনা নিজের শুটিং বন্ধ করেননি। আমির খানের সঙ্গে লাল সিং চাড্ডার শুটিং হোক কিংবা বোন কারিশ্মার সঙ্গে ফটোশুট, নিজেকে সব সময় ব্যস্ত রাখতে দেখা যায় বেবো বেগমকে। লাল সিং চাড্ডার শুটিং শেষ করার পর দিল্লি থেকে সোজা পতৌদি রাজপ্রাসাদে উড়ে যান সাইফ,কারিনা। সেখানে বেশ কয়েকদিন ছুটি কাটিয়ে তবেই মুম্বাইতে ফেরেন তারা ।
মুম্বাইতে ফেরার পর বোন কারিশ্মা কাপুরের সঙ্গে ফটোশুট করতে দেখা যায় কারিনাকে। সেই ছবি ভাইরালও হয়ে যায়। মুম্বাই থেকে এরপর হিমাচল প্রদেশে উড়ে যান কারিনা এবং তৈমুর। ভূত পুলিশের শুটিংয়ের জন্য সাইফ হিমাচলে যাওয়ার পরই ছেলেকে নিয়ে পাহাড়ি রাজ্যে পাড়ি দেন বেবো। সেখানে কারিনার সঙ্গে যান মালাইকা অরোরাও।
