চাকরি

আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ১১:০০ পিএম

কাজী ফার্মস লিমিটেড

পদ ও যোগ্যতা : অফিসার/এক্সিকিউটিভ (আইন বিভাগ) এসএসসি বা এইচএসসি পাস। বাংলাদেশ পুলিশ পরিদর্শক অথবা  উপপরিদর্শক পদে সংশ্লিষ্ট বিষয়ে ১০ বছরের অভিজ্ঞতা। বেতন আলোচনা সাপেক্ষ। প্রয়োজনীয় কাগজপত্রসহ ইমেইল করে অথবা হাতে হাতে বা ডাকযোগে আবেদন পাঠানো যাবে ১৭ ডিসেম্বর ২০২০ পর্যন্ত। যোগাযোগ : মানবসম্পদ বিভাগ, কাজী ফার্মস লিমিটেড, আহমেদ অ্যান্ড কাজী টাওয়ার, বাড়ি-৩৫, রোড-২, ধানম-ি, ঢাকা। ইমেইল :  [email protected] 

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৩ ডিসেম্বর, পৃষ্ঠা ৭

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়

পদ ও যোগ্যতা : অধ্যাপক ২ জন (কীটতত্ত্ব ১ ও মৃত্তিকাবিজ্ঞান ১)। বেতনক্রম: ৫৬৫০০-৭৪৪০০ টাকা। সহযোগী অধ্যাপক ২ জন (কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন-১ এবং মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ-১)। বেতনক্রম: ৫০০০০-৭১২০০ টাকা। সহকারী অধ্যাপক ১১ জন (ফসল উদ্ভিদবিদ্যা ১, কৃষি বনায়ন ও পরিবেশ ১, উদ্যানতত্ত্ব ২, ফিশারিজ টেকনোলজি ১, মেডিসিন ১, সার্জারি ও রেডিওলজি ১, কৃষি অর্থসংস্থান ও সমবায় ১, পরিসংখ্যান ১ এবং গ্রামীণ উন্নয়ন ২)। বেতনক্রম: ৩৫৫০০-৬৭০১০ টাকা। প্রভাষক ৩ জন (কীটতত্ত্ব ১, কৃষি বনায়ন ও পরিবেশ ১ এবং কৃষি অর্থসংস্থান ও সমবায় ১)। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। উপপরিচালক ১ জন (পরিকল্পনা ও উন্নয়ন উইং)। বেতনক্রম : ৪৩০০০-৬৯৮৫০ টাকা। আবেদন ফরম, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব দরকারি তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের এই  https://bsmrau.edu.bd ওয়েবসাইটে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২০ বিকেল ৫টা পর্যন্ত। যোগাযোগ : রেজিস্টারের দপ্তর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর।

সূত্র : আমাদের সময়, ৩ ডিসেম্বর, পৃষ্ঠা ৭

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি)

পদ ও যোগ্যতা : হিসাবরক্ষক ৪ জন। বাণিজ্যে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমান পাস। সংশ্লিষ্ট বাস্তব অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১১ জন। দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ পেয়ে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার টাইপের ক্ষেত্রে প্রতি মিনিটে কমপক্ষে বাংলায় ২০, ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। অফিস সহায়ক ৫১ জন। এসএসসি বা সমমান পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। ২৭ ডিসেম্বর ২০২০ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। https://bsmrau.edu.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ২৭ ডিসেম্বর ২০২০ বিকেল ৫টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্বতিসহ অন্যান্য তথ্য জানা যাবে

http://hed.teletalk.com.bd) এই ওয়েবসাইট থেকে। যোগাযোগ: স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি), প্রধান প্রকৌশলীর কার্যালয়, ১০৫-১০৬, মতিঝিল বা/এ, ঢাকা।

সূত্র : জনকণ্ঠ, ৩ ডিসেম্বর, পৃষ্ঠা ১৩

গ্রন্থনা : আনিকা তাহসিন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত