নতুন নতুন ভাষা শিক্ষা মানুষকে এগিয়ে রাখে নিঃসন্দেহে, সেটি জানার জন্য হোক বা কর্মক্ষেত্রের প্রয়োজনে। একসময় ট্রেনিং সেন্টার বা ইনস্টিটিউটে গিয়ে ভাষা শিক্ষার চল থাকলেও এখন সেটি অনেকটা সীমিত হয়ে এসেছে। ঘরে বসেই সহজে ভাষা শেখা যায়। এর জন্য খোলা আছে অনলাইন দুনিয়া। একাধিক ভাষা শেখা থাকলে এগিয়ে থাকবেন ক্যারিয়ারেও। ইউটিউবে ভাষা শেখার বিভিন্ন লেকচার ছাড়াও এ ক্ষেত্রে কিছু অ্যাপস দারুণ সহায়ক ভূমিকা রাখতে পারে। জেনে নিন এমন কিছু উপকারী অ্যাপস বিষয়ে
ডুওলিঙ্গো ((Duolingo)
ভাষা শেখার জন্য সুপরিচিত অ্যাপস এটি। গেম খেলার মতো করে আপনাকে ভাষা শেখাবে এই অ্যাপস। বিনামূল্যে ডুউলিঙ্গোর একটি ভার্সন আছে, যেটি থেকে আপনি পর্যাপ্ত ভাষা শিখতে পারেন। এ ছাড়া পেইড ভার্সনে আছে বিবিধ ফাংশন, যা ভাষা শেখার বিষয়টি আরও বেশি সহজ করে দেবে আপনাকে।
ব্যাবেল (Babbel)
সহজে ভাষা শেখার আরও একটি অ্যাপ এটি। এই অ্যাপ আপনাকে ক্লাসরুমের অভিজ্ঞতা দেবে। তবে এটির ফ্রি কোনো ভার্সন নেই। এরপরও অ্যাপসটির গ্রাহকসংখ্যা বিপুল। এতে আছে ডিসকাউন্ট সুবিধা।
লিঙ্গোডিয়ার (lingoDeer)
এ অ্যাপসটি খুব বেশি পরিচিত না। তবে এশিয়া অঞ্চলের ভাষা শেখার জন্য দারুণ কার্যকর এটি। কোরীয়, মান্দারিন, জাপানি ভাষা শেখার জন্য লিঙ্গোডিয়ার ব্যবহার করতে পারেন। এটির পেইড ভার্সন ছাড়াও আছে ফ্রি ভার্সন।
