করোনা চিকিৎসায় বিলের নামে অনেক হাসপাতাল ডাকাতি করছে বলে অভিযোগ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘এক হাজার লিটার অক্সিজেনের দাম সত্তর টাকা হলেও কোনো কোনো হাসপাতাল ১৫-২০ হাজার টাকা পর্যন্ত আদায় করছে। বিভিন্ন রকম পরীক্ষার নামে প্রতারণা চলছে।’ গতকাল শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) এক বিতর্ক প্রতিযোগিতা শেষে এসব কথা বলেন ডা. জাফরুল্লাহ।
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানটির আয়োজন করে ডিবেট ফর ডেমোক্র্যাসি। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
