নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চর আতাউরে গৃহহীন ও ছিন্নমূল জনগণের জন্য নির্মিত ৪০টি ব্যারাক গতকাল রবিবার স্থানীয় প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে বাংলাদেশ নৌবাহিনী। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে নৌবাহিনী এই ব্যারাক হাউজসমূহ নির্মাণ করে। প্রতিটি ব্যারাকে পাঁচটি করে মোট ২০০টি ইউনিট রয়েছে। যার প্রতিটিতে একটি করে পরিবার থাকতে পারবে। প্রতিটি ব্যারাকে পৃথক রান্নাঘর ও বাথরুমের সুবিধা রয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে।
×
