রোমানদের গল্প

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ১০:০০ পিএম

          রোমান সভ্যতার জন্ম হয়েছে নগররাষ্ট্র রোমের শুরুর পর। খ্রিস্টজন্মের ৭৫৩ বছর আগে রাজা রোমুলুসের হাত ধরে। এরপর কয়েক শতক ধরে এটি ধনী ও শক্তিশালী হয়েছে।

          জুলিয়ান ও গ্রেগরিয়ানদের বর্ষপঞ্জি অনুসারে১১৭ সালে এই রোমান সভ্যতা পুরো ইতালি, ভূমধ্যসাগরের চারপাশ এবং ইউরোপ মহাদেশেরও বেশিরভাগ; তার মধ্যে ব্রিটেন, ওয়েলস এবং স্কটল্যান্ডের অংশবিশেষ দখল করে ফেলে। 

          কিংবদন্তি অনুসারে রাজা রোমুলুসের একজন যমজ ভাই ছিলেন। নাম রেমুস। তাদের দুজনকে ফেলে রাখা হয়েছিল শিশুকালে যেখানে এতিম করে, পরে সেটির নাম হয়েছে রোম। একটি নারী নেকড়ে তাদের কুড়িয়ে পেয়েছিল ও বড় করেছে।   

          রোমুলুস তার জীবদ্দশাতেই বিরাট বড় রাজ্য তৈরি করেছেন, অনেক জমি দখল করেছেন তার শক্তিশালী বাহিনীর মাধ্যমে। তার সেনাবাহিনী রোমান বাহিনীর পুরোটা যেতে ৪০ কিলোমিটার পথ লাগত।

          রোমানরা কেবল অসাধারণ যোদ্ধাই ছিলেন না, তারা অবিশ^াস্য ও অনিন্দ্য সুন্দর স্থাপত্যকর্ম তৈরি করেছেন অনেক। তাদের ভবনের নকশাবিদ ও প্রস্তুতকারক ছিলেন। তারা রাস্তাঘাট বানিয়েছেন অসংখ্য, দেয়াল তৈরি করেছেন নগররাষ্ট্রের নিয়ম মেনে। আজও বিস্ময় জাগায়।  

          তাদের বিরাট নগররাষ্ট্রের ভেতরের শহরগুলোতে পানি আনতে বুদ্ধিমান রোমানরা কৃত্রিম জল-প্রণালীর জন্ম দিয়েছেন। খাল ও ব্রিজগুলোর মাধ্যমে এই পানিগুলো শহরের বাড়িতে, গুরুত্বপূর্ণ স্থানে এনেছেন। পাবলিক টয়লেট ও সামাজিক গোসলখানাগুলোতেও তারা খাল কেটে, ব্রিজ বানিয়ে পানি নিয়ে গিয়েছেন।

          তারা খেতে বড় ভালোবাসতেন। আরাম কেদারা বানিয়ে তাতে শুয়ে শুয়ে খাওয়ার চল ছিল। কখনো-সখনো যেমন অতিথি এলে বা প্রয়োজনে চামচ দিয়ে খেতেন। বেশিরভাগ সময় হাত দিয়ে তারা খেতেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত