বিজয় দিবসে ওয়ালটন ল্যাপটপে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ০২:০৯ পিএম

ল্যাপটপ ও কম্পিউটার এবং এক্সেসরিজে আকর্ষণীয় মূল্যছাড় দিচ্ছে ওয়ালটন। বিজয় দিবসে দুই মডেলের গেমিং ল্যাপটপে থাকছে ৪০ শতাংশ ছাড়। পাশাপাশি ডিসেম্বর জুড়ে ওয়ালটন ই-প্লাজা থেকে ল্যাপটপ ও কম্পিউটার এবং এক্সেসরিজ ক্রয়ে ১৬ শতাংশ ডিসকাউন্ট পাচ্ছেন ক্রেতারা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

আরও বলা হয়, সারা দেশে চলছে ল্যাপটপ এক্সচেঞ্জ কার্যক্রম। এর আওতায় যে কোনো ব্র্যান্ডের সচল বা অচল ল্যাপটপ-ডেস্কটপ জমা দিয়ে সর্বোচ্চ ২২ শতাংশ ডিসকাউন্টে ওয়ালটনের নতুন ল্যাপটপ-ডেস্কটপ কেনা যাচ্ছে। এ সুবিধায় কেনা নতুন ল্যাপটপ-ডেস্কটপের মূল্য ৩ মাসের কিস্তি সুবিধায় পরিশোধ করা যাচ্ছে।

ওয়ালটন কম্পিউটারের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী লিয়াকত আলী জানান, ১৬ ডিসেম্বর ওয়াক্সজ্যাম্বু সিরিজের ডব্লিউডব্লিউ১৭৬এইচ৭বি মডেলের ডিজাইন, সিমুলেশন এবং গেমিং ল্যাপটপ ক্রয়ে ক্রেতারা পাবেন ৪০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। ফলে ৭৯ হাজার ৯৫০ টাকা দামের ল্যাপটপটি কেনা যাবে ৪৭ হাজার ৯৭০ টাকায়। আর কেরোন্ডা ডব্লিউকে১৫৬এইচ৭বি মডেলের ৬৯ হাজার ৯৫০ টাকা মূল্যের গেমিং ল্যাপটপটির দাম পড়বে ৪১ হাজার ৯৭০ টাকা।

এ ছাড়া বিজয়ের মাস উপলক্ষে ওয়ালটন ল্যাপটপ, ডেস্কটপ ও অল-ইন-ওয়ান পিসি ক্রেতাদের পুরস্কৃত করতে ভিন্নধর্মী একটি উদ্যোগ নেওয়া হয়েছে। ১ ডিসেম্বর থেকে ওয়ালটন ল্যাপটপ ইউজার কমিউনিটি ফেসবুক গ্রুপে শুরু হয়েছে রিভিউ কনটেস্ট। এই প্রতিযোগিতায় ওয়ালটন ল্যাপটপ, ডেস্কটপ ও অল-ইন-ওয়ান পিসি ব্যবহারকারীদের জন্য অভিজ্ঞতা শেয়ারের মাধ্যমে এএসএসডি জিতে নেওয়ার সুযোগ থাকছে।

ওয়ালটন সূত্রে জানা গেছে, বর্তমানে তারা বিভিন্ন কনফিগারেশনের ৭ সিরিজের মোট ১৬ মডেলের ডেস্কটপ উৎপাদন ও বাজারজাত করছে। যার মূল্য ২৬ হাজার ৯৯০ টাকা থেকে ১ লাখ ৫ হাজার ৫০ টাকার মধ্যে। আছে ৩ মডেলের অল-ইন-ওয়ান ওয়ালটন কম্পিউটার। যার মূল্য ৪৬ হাজার ৯৫০ থেকে সাড়ে ৫৫ হাজার টাকার মধ্যে। এ ছাড়া রয়েছে প্রিলুড, প্যাশন, ট্যামারিন্ড, কেরোন্ডা এবং ওয়াক্সজ্যাম্বু সিরিজের ২১ মডেলের ল্যাপটপ। যেগুলো পাওয়া যাচ্ছে ২৩ হাজার ৫৫০ টাকা থেকে ১ লাখ সাড়ে ৬৮ হাজার টাকায়।

পাশাপাশি বিভিন্ন মডেলের মনিটর, মেমোরি কার্ড, র‌্যাম, এসএসডি ড্রাইভ, মাউস, কিবোর্ড, পেন ড্রাইভ, ইয়ারফোন, ওয়াই-ফাই রাউটার, ইউএসবি ক্যাবল, স্পিকার, পাওয়ার সাপ্লাই ইউনিট, ইউপিএস ইত্যাদি উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন।

মডেলভেদে ল্যাপটপে সর্বোচ্চ ২ বছর এবং ডেস্কটপে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে ওয়ালটন। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য রয়েছে জিরো ইন্টারেস্টে ১২ মাসের কিস্তি সুবিধা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত