নাটকে বাজেট কম থাকায় সাধারণত এখনকার বিজয় দিবসের নাটকে যুদ্ধের ভয়াবহতা সেভাবে দেখানো হয় না। মুক্তিযুদ্ধকে উপজীব্য করে এ সময়ের গল্প বলা হয়। কিন্তু নির্মাতা তুহিন তার ‘তৃতীয়জন’ নাটকে দেখিয়েছেন যুদ্ধের সময়ে এক সন্তানসম্ভবা নারীর বেঁচে থাকার সংগ্রাম। তাকে সহায়তা করে তৃতীয় লিঙ্গের একজন মানুষ। এই কেন্দ্রীয় চরিত্র দুটিতেই অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় দুই তারকা মেহজাবিন চৌধুরী ও আফরান নিশো। নাটকটির ট্রেইলার এরইমধ্যে সাড়া জাগিয়েছে। তাদের মাটির কাছাকাছি চরিত্রের অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। এতে দুই অভিনয়শিল্পীকে চেনা গ-ির বাইরে নিয়ে গেছেন মেধাবী নির্মাতা তুহিন হোসেন। ৩৬০ প্রযোজিত নাটকটি আরটিভির পর ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। নাটকটি রচনা করেছেন সারওয়ার রেজা জিমি। চিত্রগ্রহণ করেছেন মেহেদী রনি, সম্পাদনায় অমিতাভ মজুমদার আর আবহ সংগীত করেছেন আবিদ অমি। আরটিভিতে আজ রাত ৯টা ৫০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘তৃতীয়জন’।
×
