মৌলভীবাজারে বন ও পরিবেশমন্ত্রী

মৌলবাদীরা ধর্মের কথা বলে ষড়যন্ত্র করছে

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ০১:৩৯ এএম

মৌলবাদীরা বারবার ধর্মের কথা বলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। টাকায় বঙ্গবন্ধুর ছবি থাকায় বলে নামাজ হবে না কিন্তু তারা জিন্নাহর ছবিতে সালাম দিত, চুমু খাইত। এ দেশের বিরুদ্ধে বারবার ধর্মের কথা বলে ষড়যন্ত্র করছে তারা।

গতকাল বুধবার মৌলভীবাজারের বড়লেখায় বিজয় দিবসের আলোচনা সভায় এ সব কথা বলেন বন ও পরিবেশমন্ত্রী মো. শাহাবউদ্দিন। এ সময় বন ও পরিবেশমন্ত্রী আরও বলেন, মৌলবাদীরা ধর্মকে পুঁজি করে জাতিকে বিভ্রান্ত করছে এবং পিছিয়ে রেখেছে। আওয়ামী লীগ ক্ষমতায় না এলে দেশ আরও ১০০ বছর পিছিয়ে থাকত।

বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বন ও পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি। এ সময় আরও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম সর্দার, উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর। সভায় মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত