করোনা আক্রান্ত ডা. আবদুল্লাহর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ০১:৫০ এএম

খ্যাতনামা মেডিসিন বিশেষজ্ঞ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত মঙ্গলবার বিকেলে তাকে রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ডা. আবদুল্লাহর চিকিৎসার বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মনিটর করা হচ্ছে বলে জানিয়েছেন ওই হাসপাতালের এক চিকিৎসক। গতকাল বুধবার তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যার পর প্রধানমন্ত্রী স্যারকে (ডা. আবদুল্লাহ) ফোন করে শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। এ সময় প্রধানমন্ত্রী দুশ্চিন্তা না করে তাকে ধৈর্য ধরার পরামর্শ দেন।’ বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো আছে বলেও জানিয়েছেন ওই চিকিৎসক।

গত কয়েক দিন ধরে সর্দি-কাশি ও হালকা জ্বরে ভুগছিলেন ডা. আবদুল্লাহ। এরপর সতর্কতা হিসেবে তিনি বাসাতেই ছিলেন।  গত মঙ্গলবার কভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত