চার বছরে ১২ হাজার কর্মী নেবে জর্ডান

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ০১:৫৯ এএম

আগামী চার বছরে বাংলাদেশ থেকে ১২ হাজার কর্মী নেবে জর্ডানের একটি তৈরি পোশাক প্রতিষ্ঠান। গতকাল বৃহস্পতিবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার সকালে মন্ত্রণালয়ে প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদের সঙ্গে জর্ডানের সর্ববৃহৎ তৈরি পোশাক কারখানা ক্লাসিক ফ্যাশনের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সানাল কুমার সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তার প্রতিষ্ঠানের জন্য আগামী চার বছরে বাংলাদেশ থেকে ১২ হাজার কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। বর্তমানে সানাল কুমারের প্রতিষ্ঠানের ২৬ হাজার কর্মীর মধ্যে ১৬ হাজারই বাংলাদেশি।

বৈঠকে মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন ও বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল হাসান বাদল উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত