ওভেন কিংবা চুলায় বানাতে পারেন বড়দিনের মজাদার কেক। রেসিপি দিয়েছেন উম্মাহ মোস্তফা
কফি
উপকরণ
ডিম ৩টি, ময়দা ১ কাপ, চিনি আধা কাপ, বেকিং পাউডার ১ চা চামচ, কফি ৪ চা চামচ, ভ্যানিলা ১ চা চামচ।
যেভাবে তৈরি করবেন
১. ডিমের সাদা অংশ ও কুসুম আলাদা করে নিন।
২. পাত্রে ডিমের সাদা বিট করে ফোম বানিয়ে রাখুন।
৩. এর মধ্যে কুসুম দিয়ে বিট করে সবগুলো উপকরণ একসঙ্গে চেলে একটু একটু করে দিয়ে বিট করুন।
৪. এরপর বিট করা উপকরণ ওভেন ট্রেতে রেখে প্রি-হিট করা ওভেনে ১৬০ ডিগ্রি তাপমাত্রায় ২০ মিনিট বেক করে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন।
স্ট্রবেরি
উপকরণ
ডিম ৪টি, ময়দা ১ কাপ, চিনি এক কাপের তিন ভাগের দুই ভাগ, বেকিং পাউডার ১ চা চামচ, স্ট্রবেরি ১ টেবিল চামচ, ভ্যানিলা ১ চা চামচ।
যেভাবে তৈরি করবেন
১. ডিমের সাদা অংশ ও কুসুম আলাদা করে নিন। পাত্রে ডিমের সাদা বিট করে ফোম বানিয়ে রাখুন।
২. বানানো ফোমের মধ্যে ডিমের কুসুম দিয়ে আবারও বিট করুন।
৩. এরপর একে একে সবগুলো উপকরণ একসঙ্গে চেলে একটু একটু করে দিয়ে বিট করে গ্রিস করা মোল্ডে কেকের মিশ্রণটি ঢেলে দিন।
৩. চুলার মাঝারি আঁচে তাওয়া দিয়ে তার ওপর কেকের পাত্র ২০ মিনিট দমে রেখে নামিয়ে ঠান্ডা করে কেটে পরিবেশন করুন।
রেড ভেলভেট
উপকরণ
ডিম ৪টি, ময়দা ১ কাপ, বাটার মিল্ক ১ কাপ, ভিনেগার ১ চা চামচ, বেকিং সোডা ১ চা চামচ, লবণ আধা চা চামচ, চিনি ১ কাপ, ভ্যানিলা ১ চা চামচ, লাল রং এক চিমটি।
যেভাবে তৈরি করবেন
১. ডিমের সাদা অংশ ও কুসুম আলাদা করে নিন। পাত্রে ডিমের সাদা বিট করে ফোম বানিয়ে রাখুন।
২. বানানো ফোমের মধ্যে ডিমের কুসুম দিয়ে আবারও বিট করুন।
৩. বিট করা মিশ্রণে বাটার মিল্ক দিয়ে বিট করে মাখন দিয়ে আবারও বিট করুন।
৪. এর মধ্যে লাল রং দিয়ে দিন।
৫. এরপর বাকি সবগুলো উপকরণ দিয়ে দিন।
৬. সব শেষে ভিনেগার ও বেকিং সোডা দিয়ে গ্রিস করা মোল্ডে দিয়ে কেকের মিশ্রণটি দিয়ে চুলায় মাঝারি আঁচে তাওয়া দিয়ে তার ওপর কেকের পাত্র ২০ মিনিট দমে রেখে পরিবেশন করুন।
হোয়াইট ফরেস্ট
উপকরণ
ডিম ৩টি, ময়দা ১ কাপ, চিনি আধা কাপ, বেকিং পাউডার ১ চা চামচ, ভ্যানিলা এসেন্স ১ চা চামচ, লিকুইড সাদা চকলেট ১ কাপ।
যেভাবে তৈরি করবেন
১. ডিমের সাদা অংশ ও কুসুম আলাদা করে নিন। পাত্রে ডিমের সাদা বিট করে ফোম বানিয়ে রাখুন।
২. বানানো ফোমের মধ্যে ডিমের কুসুম দিয়ে আবারও বিট করুন।
৩. বিট করা মিশ্রণের মধ্যে গোলানো চকলেট দিয়ে দিন।
৪. এখন গ্রিস করা মোল্ডে কেকের মিশ্রণটি ঢেলে চুলায় মাঝারি আঁচে তাওয়ার ওপর কেকের পাত্র দিয়ে ২০ মিনিট দমে রেখে নামিয়ে পরিবেশন করুন।
