৯ দফা দাবিতে গাজীপুরে স্কপের প্রতিনিধি সভা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ০১:১১ এএম

রাষ্ট্রীয় পাটকলসহ কারখানা রক্ষা, করোনকালীন সুরক্ষা, গণতান্ত্রিক শ্রম আইন, ন্যায্য মজুরি ও ট্রেড ইউনিয়ন অধিকার রক্ষাসহ ৯ দফা ভিত্তিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে গতকাল শুক্রবার বিকেলে গাজীপুর নগরীর তেলীপাড়া এলাকায় প্রতিনিধি সভা হয়েছে।

শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ গাজীপুর জেলা শাখা আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সহসভাপতি ওসমান আলী।

এতে বক্তব্য দেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সমন্বয়কারী শহীদুল্লাহ চৌধুরী, স্কপ নেতা আবদুল ওয়াহেদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের অর্থ সম্পাদক কাজী রুহুল আমীন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের গাজীপুর জেলা সভাপতি আবদুল লতিফ সিদ্দিকী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত