কৃষি সাংবাদিকতায় পুরস্কার পেলেন ৯ সাংবাদিক

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ০১:৩১ এএম

কৃষিতে প্রতিবন্ধী মানুষের অবদানভিত্তিক সংবাদের জন্য দ্য লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের পক্ষে ৯ সাংবাদিককে পুরস্কৃত করা হয়েছে। গতকাল শনিবার ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে সাংবাদিকের এই হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, ইকো-কোঅপারেশনের হেড অব প্রোগ্রামস মো. আবুল কালাম আজাদ এবং দি লেপ্রসি মিশনের কান্ট্রি ডিরেক্টর সলোমন সুমন হালদার।

পুরস্কার প্রাপ্ত সাংবাদিকরা হলেন, আমাদের সময় পত্রিকার এম এইচ রবিন, দেশ রূপান্তরের মামুন আব্দুল্লাহ, বাংলাদেশ প্রতিদিনের নিজামুল হক বিপুল, ভোরের কাগজের শেখ মাহতাব হোসেন, বিজয় বাংলাদেশের মীর খায়রুল আলম এবং ফ্রিল্যান্স সাংবাদিক রতন মালো সংবাদপত্র বিভাগে এবং চ্যানেল ২৪-এর হাসনাত রাব্বী, বাংলাদেশ টেলিভিশনের আফরিন জাহান, ডিবিসি টেলিভিশনের তাহসিনা সাদিক, যমুনা টেলিভিশনের রামিজ আহসান ও জিটিভির ফেরদৌস আরেফিন টেলিভিশন বিভাগে পুরস্কার অর্জন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত