হাতিয়ায় আগুনে ৬ ব্যবসা-প্রতিষ্ঠান ভস্মীভূত

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ০১:৫২ পিএম

হাতিয়ার চৌমুহনী বাজারে রবিবার ভোরে অগ্নিকাণ্ডে ছয়টি দোকান ভস্মীভূত হয়েছে।

দোকানগুলো হচ্ছে মর্জিনা ক্লথ স্টোর, ফরিদ বেডিঙ, আজাদ বেডিং, ইউসুফ কসমেটিক স্টোর, আলতাফ কসমেটিক স্টোর ও আনোয়ার মেকানিক্স।

ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে স্থানীয়রা দাবি করেন।

খবর পেয়ে হাতিয়া ফায়ার সার্ভিসের দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 মর্জিনা ক্লথ স্টোরের মালিক রিয়াজ উদ্দিন জানান, রবিবার ভোরে এ আগুনের ঘটনা ঘটেছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত