৬ সেকেন্ডে গোল করে রেকর্ড বইয়ে রাফায়েল

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ১১:৫৯ পিএম

মাত্র ৬ সেকেন্ডেই গোল! এসি মিলানের ২১ বছর বয়সী ফরোয়ার্ড রাফায়েল লিয়াও নাম লেখালেন রেকর্ড বইয়ে। ইতালিয়ান লিগ সিরি এ-র ইতিহাসে দ্রুততম সময়ে গোলের রেকর্ড এখন এই পর্তুগিজ তারকার।

রবিবার সাসসুয়োলোর বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা ম্যাচে ৬ সেকেন্ডেই গোল করেন রাফায়েল।

সিরি এ-তে দ্রুততম সময়ে গোলের আগের রেকর্ডটি ছিল পাওলো পজ্জির। ২০০১ সালে পিয়াসেনজার হয়ে ফিওরেন্তিনার বিপক্ষে ৮.৯ সেকেন্ডে গোল করেছিলেন এই ইতালিয়ান স্ট্রাইকার।

রাফায়েল লিয়াও পর্তুগালের বয়সভিত্তিক দলগুলোতে খেলেছেন। তবে এখনো জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো হয়নি।

এদিনের জয়ে এসি মিলান টেবিলে ইন্তারের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নিয়েছে। ১৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান। অন্যদিকে সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইন্তার মিলান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত