ইফাদ অটোসের উদ্যোক্তা পরিচালক ইফতেখার আহমেদ টিপু তার কাছে থাকা কোম্পানির দুই কোটি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে তিনি শেয়ার বিক্রির ঘোষণা দেন। ডিএসইর তথ্য অনুযায়ী, বর্তমানে ইফতেখার আহমেদ টিপুর কাছে ইফাদ অটোস লিমিটেডের ৮ কোটি ২৮ লাখ ৮৮ হাজার ১৬২টি শেয়ার রয়েছে। বিদ্যমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তিনি ঘোষণা দেওয়া শেয়ারগুলো বিক্রি করবেন। এদিকে কোম্পানির সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৭০ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ৫১ পয়সা।
×
