দৌলতদিয়ায় জালে ২১ কেজির বোয়াল-কাতল

আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ০১:৪৯ এএম

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলেদের জালে ২১ কেজি ওজনের একটি কাতল ও একই ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। গতকাল রবিবার ভোরে দৌলতদিয়া ১নং ফেরিঘাটের উজানে পদ্মা-যমুনা নদীর মোহনায় জামাল হালদারে জালে কাতল ও শুকুর হালদারের জালে বোয়াল মাছটি ধরা পড়ে। পরে সকাল ৭টার দিকে দৌলতদিয়া বাইপাস সড়কের মৎস্য আড়তে বিক্রির জন্য আনা হলে মাছ দুটি দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।

গোয়ালন্দ উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, মিঠাপানির এত বড় মাছ নদীতে এখন খুব একটা দেখা যায় না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত