বিজিবি দিবস

হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির

আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ০২:০৭ এএম

বিজিবি দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রবিবার বিকেল সাড়ে ৪টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাবপিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট কমান্ডার নায়েব সুবেদার ইয়াসিন আলী বিজিবির পক্ষ থেকে ভারতের হিলি বিএসএফের কোম্পানি কমান্ডার এসি গজেন্দ্র শিংয়ের হাতে ৮ প্যাকেট মিষ্টি তুলে দিয়ে বিজিবি দিবসের শূভেচ্ছা জানান ও কুশলবিনিময় করেন। এ সময় সেখানে উভয় বাহিনীর সৈনিকরা উপস্থিত ছিলেন।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়কের পক্ষ থেকে বিএসএফের পতিরাম-১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক, স্টাফ অফিসারসহ ব্যাটালিয়ন অধীন হিলি বিএসএফ ক্যাম্পসহ বিভিন্ন ক্যাম্পের জন্য মোট ৮ প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়েছে।

বিজিবির হিলি আইসিপি চেকপোস্টের কমান্ডার নায়েব সুবেদার ইয়াসিন আলী বলেন, ‘আজ (গতকাল) ২০ ডিসেম্বর আমাদের বিজিবি দিবস, এ উপলক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে বিজিবি দিবসের শূভেচ্ছা জানানো হয়েছে। সীমান্তে দুই বাহিনীর মাঝে সৌহার্দ্য, সম্প্রতি, ভাতৃত্ববোধ বজায় রাখতে দুই দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবে সীমান্তে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে থাকে। এ ধরনের রেওয়াজ দীর্ঘদিন ধরেই হিলি সীমান্তে দুই বাহিনীর মাঝে চলে আসছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত