গ্যালাক্সি এস২১-এর দাম

আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ০১:১৯ এএম

অবশেষে বহুল প্রতীক্ষিত স্মার্টফোন গ্যালাক্সি এস২১ আনতে  চলেছে স্যামসাং। একটি নয়, এই গ্যালাক্সি সিরিজে থাকবে একাধিক হ্যান্ডসেট। স্যামসাংয়ের পরবর্তী এই ফ্ল্যাগশিপ সিরিজে থাকছে গ্যালাক্সি এস২১, গ্যালাক্সি এস২১ প্লাস, এবং গ্যালাক্সি এস২১ আল্ট্রা।  তবে লঞ্চের আগেই ফাঁস হয়ে গেছে তিন হ্যান্ডসেটের দাম। নাইনটি ওয়ান মোবাইলসের এক প্রতিবেদনে জানাচ্ছে, গ্যালাক্সি এস২১ এর দাম ৮৪৯ ইউরো (বাংলাদেশি মূল্যে ৮৮ হাজার ২৬১ টাকা), গ্যালাক্সি এস২১ প্লাসের দাম এক হাজার ৪৯ ইউরো (বাংলাদেশি মূল্যে এক লাখ ৯ হাজার টাকা) এবং গ্যালাক্সি এস২১ আল্ট্রার দাম এক হাজার ৩৯৯ ইউরো (বাংলাদেশি মূল্যে এক লাখ ৪৫ হাজার টাকা)। তবে এই দামগুলো প্রতিটি স্মার্টফোনেরই বেস মডেলের। এই এস২১ সিরিজের প্রতিটি ফোনেরই বেস মডেল ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের। গ্যালাক্সি এস২১ প্লাসের ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়্যান্টসের দাম এক হাজার ৯৯ ইউরো (বাংলাদেশি মূল্যে এক লাখ ১৪ হাজার টাকা)।

এই সিরিজের প্রত্যেক ফোনের প্রাইসিংই ইউরোপের মার্কেটের জন্য। তবে এশিয়া, বিশেষ করে উপমহাদেশের জন্য গ্যালাক্সি এস২১ সিরিজের প্রতিটি ফোনের দাম বেশ কম হবে।  নতুন সিরিজের সব থেকে আকর্ষণীয় হচ্ছে হ্যান্ডসেটগুলোর রং। আগের থেকে একেবারে অন্য রঙের হতে চলেছে গ্যালাক্সি এস২১। এছাড়া ক্যামেরা বাম্পও আগের থেকে বদলাতে চলেছে। তিনটি হ্যান্ডসেটেই এলিভেটেড ক্যামেরা মডেল থাকছে। আর ক্যামেরা ঘিরে রাখবে গ্লসি মেটাল কেস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত