আরও তিন বিশ্ববিদ্যালয় স্থাপনে অনুমোদন

আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ০২:২০ এএম

দেশে আরও তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে অনুমোদন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয়গুলোর আইনের খসড়া তৈরি করতে ইউজিসিকে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ তথ্য জানা গেছে। বিশ^বিদ্যালয়গুলো হলো নারায়ণগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নাটোরে ড. এম ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় এবং মেহেরপুরে মুজিবনগর বিশ্ববিদ্যালয়।

ইউজিসির তথ্যমতে, দেশে ৪৬টি পাবলিক বিশ^বিদ্যালয় একাডেমিক কার্যক্রম চালাচ্ছে। নতুন আরও ৩টি অনুমোদন পাওয়ায় পাবলিক বিশ^বিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ৪৯টি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত