২০১৯ সালে প্রকাশিত পাসওয়ার্ড গানটির জন্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে আধুনিক গান ক্যাটাগরিতে শ্রেষ্ঠ গীতিকার হিসেবে নির্বাচিত হন পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ।
গত ১০ ডিসেম্বর রাজধানীর গুলশান ফোর পয়েন্টস শেরাটন হোটেলে টুরিস্ট পুলিশের পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদকে ঐক্য- চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ও সনদ প্রদান করা হয়।
দেওয়ান লালন আহমেদ বর্তমানে খুলনা অঞ্চলের টুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন। গীতিকার দেওয়ান লালন একজন মুক্তিযোদ্ধার সন্তান।
খুলনার টুরিস্ট পুলিশের পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ সরকারি কর্মকর্তা হলেও গান লেখার পাশাপাশি সৃজনশীল লেখালিখিতে বহুদিন ধরেই অভ্যস্ত।
এ পর্যন্ত বিভিন্ন বিষয়ভিত্তিক ৫টি বই প্রকাশিত হয়েছে এই গুণী পুলিশ কর্মকর্তার। তার লেখা বেদনার বিবর্ণ বাকল বইটি খুব শিগগিরই প্রকাশিত হবে।
