জিপিএইচ ইস্পাতের ১৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত সোমবার ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় গত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন, সংশ্লিষ্ট নিরীক্ষা প্রতিবেদন এবং পরিচালনা পর্ষদের প্রতিবেদন সংখ্যাগরিষ্ঠতার ভোটে গৃহীত ও অনুমোদিত হয়। এ ছাড়া ২০১৯-২০ হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদিত হয়।
কোম্পানির চেয়ারম্যান মো. আলমগীর কবিরের সভাপতিত্বে সভায় ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলমাস শিমুল এবং পরিচালক যথাক্রমে মো. আশরাফুজ্জামান, মো. আবদুল আহাদ, মো. আজিজুল হক, স্বতন্ত্র পরিচালক এম এ মালেক, মুখতার আহমদ, নির্বাহী পরিচালক (গ্রুপ) ও কোম্পানি সচিব আবু বকর সিদ্দিক এফসিএমএ, নির্বাহী পরিচালক (ফাইনান্স অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট) কামরুল ইসলাম এফসিএ, নির্বাহী পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) শোভন মাহবুব শাহবুদ্দিন, উপদেষ্টা (অভ্যন্তরীণ নিরীক্ষণ) আরাফাত কামাল এফসিএ, প্রধান অর্থ কর্মকর্তা এইচ এম আশরাফ উজ জামান এফসিএ প্রমুখ এতে অংশ নেন।
কোম্পানির চেয়ারম্যান মো. আলমগীর কবির বলেন, বিভিন্ন চ্যালেঞ্জ এবং প্রতিকূলতার মুখে জিপিএইচ ইস্পাত ধারাবাহিকভাবে বিপণন সরবরাহ ও ভ্যালু চেইনগুলো সহজ করছে।
জিপিএইচ গ্রুপ চেয়ারম্যান ও জিপিএইচ ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, কভিড-১৯ সৃষ্ট চ্যালেঞ্জের মধ্যেও আমরা বিশ্বের সর্বাধুনিক কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রযুক্তি পরীক্ষামূলক উৎপাদন করে শিগগিরই বাণিজ্যিক উৎপাদন শুরু করব।
