নিশো-মেহজাবীন যখন কণ্ঠশিল্পী

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ০৪:০৮ পিএম

টিভি পর্দার প্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে বিভিন্ন ধরনের চরিত্রে দেখেছে দর্শক। এবার তারা হাজির হচ্ছেন স্ট্রিট সিঙ্গার চরিত্রে। পথে পথে মানুষদের গান শোনানোই তাদের কাজ!

এমন গল্প নিয়ে ‘শিল্পী’ শিরোনামের নাটক নির্মাণ করেছেন মহিদুল মহিম। চিত্রনাট্যও করেছেন তিনি।

নাটকের গল্প এমন, নিশো-মেহজাবীন দুজনই কণ্ঠশিল্পী। তারা একই এলাকার রাস্তায়-রাস্তায় গান গেয়ে বেড়ান। নিশো ছেলে ও মেয়ে, দুই কণ্ঠে গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করতে পারেন। সে জন্য তার জনপ্রিয়তাও বেশি। সে হিসেবে মেহজাবীনের শ্রোতা একটু কম। এসব নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব বাঁধে। গল্পে বাঁক নেয় নতুন কিছুর।

শেষের দিকে দেখা যাবে, কোনো এক কারণে একটা সময় নিশো আর মেয়েদের মতো করে গাইতে পারছেন না। তখন আসে অন্য নাটকীয়তা।

জানুয়ারির মাঝামাঝিতে আরটিভিতে প্রচার হবে ‘শিল্পী’। পাশাপাশি আপলোড হবে সিএমভির ইউটিউব চ্যানেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত