তথ্যমন্ত্রীর সঙ্গে নোয়াবের বৈঠক

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ০৮:৩৯ পিএম

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) নেতৃবৃন্দ করোনা পরিস্থিতি উত্তরণে সংবাদপত্র শিল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন।

বুধবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে নোয়াব সভাপতি এ কে আজাদ, সহ-সভাপতি এ এস এম শহিদুল্লাহ খান, নির্বাহী সদস্যদের মধ্যে মাহফুজ আনাম, নঈম নিজাম ও দেওয়ান হানিফ মাহমুদ এবং সদস্যদের মধ্যে শাহ হোসাইন ইমাম এ বৈঠকে যোগ দেন।

নোয়াব প্রতিনিধিবৃন্দ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিজ্ঞাপন বাবদ বকেয়া পাওনা পরিশোধের বিষয়ে মন্ত্রীর পরামর্শ কামনা করলে তথ্যমন্ত্রী এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও বিভাগে তাগিদপত্র দেওয়া হয়েছে বলে জানান এবং তথ্য মন্ত্রণালয় থেকেও আরেকবার তাগিদ দেওয়ার আশ্বাস দেন।

দেশব্যাপী সংবাদপত্রের গুণগতমান, সংখ্যা এবং এ শিল্পকে টেকসই রাখার নানাদিক নিয়ে বৈঠকে প্রাণবন্ত আলোচনা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত