‘কনফারেন্স-পাওয়ার পয়েন্ট থেকে দূরে থাকুন, এতে কাজ হয় না’

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ০৯:০৯ পিএম

কনফারেন্স ও পাওয়ার পয়েন্টে বেশি গুরুত্ব না দিয়ে পণ্যের মানের দিকে গুরুত্ব দিতে বললেন টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক।

সম্প্রতি মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের সিইও কাউন্সিল বার্ষিক সম্মেলনে দর্শকদের উদ্দেশে এক বক্তব্যে এমনটা বলেন তিনি।

ইলন মাস্কের মতে, কনফারেন্স মিটিং ও পাওয়ার পয়েন্টে কাজ হয় না। এসব অনেকটাই ব্যর্থ হয়।

তিনি বলেন, ‘এসব বৈঠক না করে করপোরেটদের উচিত হলো, পণ্যের মান উন্নয়নে প্রতিদিনই নজর দেওয়া।’

এই প্রযুক্তি উদ্যোক্তার ভাষ্য, চেষ্টা করতে হবে, যাতে পণ্য যতটা সম্ভব আকর্ষণীয় করা যায়।

কোম্পানির পরিচালনা নিয়ে উষ্মা প্রকাশ করেন ইলন মাস্ক। এমনকি বিজনেস স্কুল নিয়েও তার অসন্তোষ। টেসলা প্রধান বলেন, ‘ব্যবসা পরিচালনায় এমবিএর সংখ্যা অনেকটাই বেড়ে গেছে।’

করোনাকালে হু হু করে বেড়েছে ইলন মাস্কের সম্পত্তি। ২০২০ সালে তার সম্পদ বেড়েছে ৪১৪ শতাংশ। বিল গেটসের সঙ্গে তিনি এখন বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত