জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট
১. পদ : মেকানিক। সংখ্যা ১টি। যোগ্যতা : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস বা এ মানের অন্যান্য শিক্ষা শাখা থেকে সমমানে উত্তীর্ণ। কারিগরি শাখায় পাস অগ্রাধিকার।
কর্ম-অভিজ্ঞতা : ১ বছরের রেডিও বা টিভি ট্রেড কোর্সে পাস সার্টিফিকেটধারী, অভিজ্ঞতাসম্পন্নরা অগ্রাধিকার পাবেন। বেতন গ্রেড : সরকারি কর্মকমিশন নির্ধারিত জাতীয় বেতন গ্রেড-২০১৫-তে নিয়োগ পাওয়া কর্মচারী; ‘গ্রেড ১৫’-তে ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা বেতন ও অন্যান্য সুবিধা পাবেন। প্রতিষ্ঠানের নিয়মানুসারে উন্নতি ঘটবে। ২. পদ : কাঠমিস্ত্রি। সংখ্যা : ১টি। যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ বা এ মানের অষ্টম শ্রেণি পাস। কর্ম-অভিজ্ঞতা: প্রার্থীদের কর্ম-অভিজ্ঞতা উল্লেখ না থাকলেও নির্বাচিতকে কাঠমিস্ত্রির কাজ ভালোভাবে জানতে হবে। ৩. পদ : অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বা মুদ্রাক্ষরিক। সংখ্যা: ১টি। বেতন গ্রেড : সরকারি কর্মকমিশন নির্ধারিত জাতীয় বেতন গ্রেড ২০১৫ অনুসারে নিয়োগ পাওয়া কর্মচারী, ‘গ্রেড ১৬’-তে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতন ও অন্যান্য সুবিধা পাবেন। নিয়মানুসারে উন্নতি হবে। ৪. পদ : গাড়িচালক। সংখ্যা : ২টি। বেতন গ্রেড : বাংলাদেশ সরকারি কর্মকমিশন নির্ধারিত জাতীয় বেতন গ্রেড ২০১৫ অনুসারে নিয়োগ পাওয়া কর্মচারী, ‘গ্রেড ১৬’ লাভ করবেন। প্রতিষ্ঠানের নিয়মানুসারে তার উন্নতি ও ভাতা পাবেন। যোগ্যতা : যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের অষ্টম শ্রেণিতে উত্তীর্ণ। কর্ম-অভিজ্ঞতা : হালকা মোটরযান চালানোয় দক্ষ এবং আগ্রহী প্রার্থীদের সে অনুসারে হালকা গাড়ির বিআরটিএর অনুমোদিত ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। বেতন গ্রেড : বাংলাদেশ সরকারি কর্মকমিশন নির্ধারিত জাতীয় বেতন গ্রেড ২০১৫ অনুসারে নিয়োগ পাওয়া কর্মচারী, ‘গ্রেড ১৬’ পাবেন ও নিয়মানুসারে তার উন্নতি হবে। ৫. পদের নাম : নিরাপত্তা প্রহরী। সংখ্য : ২টি। যোগ্যতা : স্বীকৃত শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের অষ্টম শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের অবশ্যই ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে। বাংলাদেশ আনসার ও ভিডিপির প্রশিক্ষণ পাওয়া প্রার্থীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন গ্রেড : বাংলাদেশ সরকারি কর্মকমিশন নির্ধারিত জাতীয় বেতন গ্রেড ২০১৫ অনুসারে নিয়োগ পাওয়া কর্মচারী, ‘গ্রেড ২০’-তে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা বেতন ও অন্যান্য সুবিধা পাবেন। নিয়মানুসারে তাদের উন্নতি হবে। বেতন গ্রেড : বাংলাদেশ সরকারি কর্মকমিশন নির্ধারিত জাতীয় বেতন গ্রেড ২০১৫ অনুসারে নিয়োগ পাওয়া কর্মচারী, ‘গ্রেড ১৬’ বেতন ও অন্যান্য সুবিধা পাবেন। নিয়মানুসারে উন্নতি হবে। ৬. পদ: পরিচ্ছন্নতাকর্মী (ঝাড়ুদার)। সংখ্যা : ১টি। যোগ্যতা : স্বীকৃত শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের অষ্টম শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে। বেতন গ্রেড : বাংলাদেশ সরকারি কর্মকমিশন নির্ধারিত জাতীয় বেতন গ্রেড ২০১৫ অনুসারে নিয়োগ পাওয়া কর্মচারী, ‘গ্রেড ১৬’ ও অন্যান্য সুবিধা পাবেন। নিয়মানুসারে তার উন্নতি ঘটবে। আবেদন ফরম পাঠাতে হবে : িি.িহরসপ.মড়া.নফ এই লিংকে ২২ ডিসেম্বর, ২০২০ তারিখ থেকে অনলাইনে আবেদন পূরণ করা যাবে। সময় থাকবে ১১ জানুয়ারি ২০২১, সকাল ১০টা।
পূর্ণ বিস্তারিত : প্রথম আলো ২৩ ডিসেম্বর, ২০২০; পৃষ্ঠা ১৩; পাতা : অর্থ-বাণিজ্য। সরাসরি : জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, ১২৫/এ, মিরপুর, দারুস সালাম; এ ডব্লুউ চৌধুরী রোড; ঢাকা-১২১৬। টেলিফোন : পিএবিএক্স: ৫৫০৭৯৪৩৮ থেকে ৪২।
