ট্রাস্ট ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ০১:১৬ এএম

ট্রাস্ট ব্যাংকের ৪০০ কোটি টাকার অনিরাপদ, ফ্লোটিং রেট, অরূপান্তরযোগ্য, সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এসইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বন্ড সরকারি আর্থিক প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাস্ট, স্বায়ত্তশাসিত করপোরেশনসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে ট্রাস্ট ব্যাংক অ্যাডিশনাল টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করবে। বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত