জাতীয় সাইবার নিরাপত্তার আন্তর্জাতিক সূচকে বাংলাদেশের উন্নতি

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ০৬:০৪ পিএম

জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে আট ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। এস্তোনিয়াভিত্তিক ই-গভর্নেন্স অ্যাকাডেমি ফাউন্ডেশন ১৬০টি দেশ নিয়ে এ সূচক প্রকাশ করে।

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল উন্নয়ন বিবেচনায় এ সূচকে ৬৫তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ, আগে ছিল ৭৩ নম্বরে।

সাইবার ঘটনা, অপরাধ ও বড় ধরনের সঙ্কট ব্যবস্থাপনা ও সাইবার হামলা প্রতিরোধের প্রস্তুতি মূল্যায়ন করে ন্যাশনাল সাইবার সিকিউরিটি ইনডেক্স (এনসিএসআই) তৈরি করা হয়।

এনসিএসআইয়ের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ সূচকে সবচেয়ে ভালো অবস্থানে আছে গ্রিস, দেশটির স্কোর ৯৬.১০। সবচেয়ে বাজে অবস্থানে আছে দক্ষিণ সুদান।

৯২.২১ স্কোর নিয়ে চেক রিপাবলিক এবং ৯০. ৯১ স্কোর নিয়ে এস্তোনিয়া দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে।

সূচকে যুক্তরাষ্ট্রের অবস্থান ১৬ নম্বরে এবং যুক্তরাজ্য ১৮ নম্বরে। প্রথম ২০টি দেশের মধ্যে এশিয়া থেকে আছে শুধু সিঙ্গাপুর, দেশটির অবস্থান ১৫ নম্বরে। ৮০ অবস্থানে আছে চীন।

দক্ষিণ এশিয়া বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, স্কোর হচ্ছে ৪৪.১৬ স্কোর। এ অঞ্চলে সবচেয়ে ভালো অবস্থায় থাকা ভারতের স্কোর ৫৯ দশমিক ৭৪, সূচকে দেশটির অবস্থান ৩৫ নম্বরে। ৪২.৮৬ স্কোর নিয়ে সূচকে পাকিস্তানের অবস্থান ৬৬তম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত