সন্তান হারানোর পর মার্কিন মডেল ও অভিনেত্রী ক্রিসি টাইগেন জানিয়েছেন, তিনি আর কখনো অন্তঃসত্ত্বা হবেন না।
চলতি বছরের শুরুতে অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানিয়েছিলেন ক্রিসি। সামাজিক যোগাযোগমাধ্যমে বেবি বাম্পের সেলফিও দিয়েছিলেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, সেপ্টেম্বরে গর্ভাবস্থা জটিলতা ও রক্তক্ষরণের কারণে সন্তান হারান ৩৫ বছর বয়সী এ তারকা।
স্বামী গায়ক ও গীতিকার জন লিজেন্ডকে নিয়ে ক্রিসি তার সন্তানের নাম রাখেন জ্যাক।
ইনস্টাগ্রামে ক্রিসি লেখেন, ‘আমি গর্ভবতী হওয়া পছন্দ করি এবং আমি দুঃখিত যে, আমি আর সেটি হবো না।’
তিনি বলেন, ‘যদিও আমি গর্ভবতী হবো না, তবে আয়না দাঁড়িয়ে এর প্রতিটি দৃশ্য আমার মনে পড়ে।’
তবে ক্রিসি তার পোস্টে স্পষ্ট করেননি যে, তিনি কি আর সন্তান নিতে পারবেন না, নাকি স্বেচ্ছায় আর কখনো অন্তঃসত্ত্বা হবেন না।
