বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির পর এবার সাধারণ বিনিয়োগকারীদের জন্য মীর আখতার হোসাইন লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন শুরু হয়েছে। গতকাল থেকে শুরু হওয়া আবেদন চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।
কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে ২ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৪৭টি শেয়ার ইস্যুর মাধ্যমে ১২৫ কোটি টাকা উত্তোলন করবে। এর মধ্যে ১ কোটি ৩ লাখ ৮৫ হাজার ৭৪৭টি সাধারণ শেয়ার আইপিওতে ৫৪ টাকা করে ইস্যুর মাধ্যমে শেয়ারবাজার থেকে ৫৬ কোটি ৮ লাখ ৩৩ হাজার ২০০ টাকা উত্তোলন করবে।
