সম্প্রতি লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী শামস্ ভাই এর মিউজিক ভিডিও ‘ভাগ্যে নেই আমার’। মেহেদি হাসান লিমনের কথায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ইয়াসিন হোসেন নিরু।
মিষ্টি প্রেমের গানটির মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন তানভীর পরশ, তারা জামান ও সাইফ এবং মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন মাসুদ রানা।
প্রেম ও বিরহের এ গানটি সবার মনকে নাড়া দেবে বলে জানিয়েছেন শিল্পী শামস্ ভাই। চমৎকার কথা, সুর ও গায়কী সব মিলিয়ে গানটি চমৎকার হয়েছে বলে জানান গানটির সুরকার ইয়াসিন হোসেন নিরু।
