মনোনয়নেই আনন্দ মিছিল হাতিয়া আওয়ামী লীগের

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ১০:৩০ পিএম

হাতিয়া পৌরসভার মেয়র পদে কে এম ওবায়দুল্লাহ বিপ্লবকে মনোনীত করায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছেন। শনিবার রাত ৯টায় হাতিয়া উপজেলা সদর ওছখালীতে আনন্দ মিছিল বের করেন তারা। 

মিছিলে অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সাংসদ আয়েশা ফেরদাউস ও সাবেক সাংসদ এবং উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলীকে ধন্যবাদ জানান।

জানা যায়, আওয়ামী লীগের উপজেলা ও জেলা কমিটি সাবেক সাংসদ ওয়ালী উল্লাহর ছেলে কেএম ওবায়দুল্লাহ বিপ্লব, হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও হাতিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছাইফ উদ্দিন আহম্মদ ও মহিলা আওয়াসী লীগের সভানেত্রী নাছিমা খানম এ তিনজনের নাম বিবেচনার জন্য কেন্দ্রে পাঠায়। এবার পৌরসভায় দুইবার নির্বাচিত জনপ্রিয় মেয়র এ কে এম ইউসুফ আলী বাদ পড়েন।  

শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড হাতিয়া পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কে এম ওবায়দুল্লাহকে মনোনয়ন দেয়। এ খবর হাতিয়ায় জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গে হাতিয়া উপজেলা সদর ওছখালীতে আনন্দ মিছিল বের হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত