রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন আছেন নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন মেয়ে অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ। গত ২২ ডিসেম্বর জিনাত বরকতুল্লাহকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গতকাল তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এর আগে গত জুলাই মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি।
বিজরী বরকতুল্লাহ গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘আম্মার শারীরিক অবস্থা একটু ক্রিটিক্যাল রয়েছে। তিনি লাইফ সাপোর্টে চিকিৎসা নিচ্ছেন। সবার কাছে দোয়া চাই। এখন এর চেয়ে বেশি কিছু বলতে পারব না।’ জিনাত বরকতুল্লাহ বর্তমানে করোনা আক্রান্ত নন বলে জানান বিজরী বরকতুল্লাহ। তিনি বলেন, “হাসপাতালে ‘নন-কভিড’ ইউনিটে চিকিৎসাধীন আছেন আম্মা।’
