যুবদলের প্রস্তুতি সভায় দুই পক্ষের হাতাহাতি

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ০১:৩২ এএম

বরিশালে যুবদলের কর্মিসভা আয়োজনের প্রস্তুতি সভায় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর সদর রোডের বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল জেলার বিভিন্ন উপজেলা কমিটির কর্মিসভা আয়োজনের জন্য রাতে দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা হয়। এ সময় মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলামের ওপর সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন গ্রুপ চড়াও হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাহাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে মাসুদ হাসান মামুন বলেন, শুক্রবার রাতে প্রস্তুতি সভায় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে শনিবার বসে বিষয়টি মীমংসা করেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত