দেশের ৬০ জেলায় বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি গঠন করা হয়েছে। সংগ্রহ করা হয়েছে প্রায় ১৪ হাজার সদস্য। তবে এখনো সংগঠনটির সুপ্রিম কোর্ট বার, ঢাকা বার এবং ময়মনসিংহ, নরসিংদী, দিনাজপুর ও পঞ্চগড় জেলা কমিটি গঠন বাকি রয়েছে। আগামী জানুয়ারির মধ্যে দেশের সব জেলায় এবং ইউনিটে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন আইনজীবী ফোরামের আহ্বায়ক ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম অন্য যেকোনো সময়ের চেয়ে সুসংগঠিত।
×
