মানিক মিয়া অ্যাভিনিউ

সাইকেল লেন থেকে ভাসমান দোকান উচ্ছেদ

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ০১:৪৯ এএম

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সাইকেল লেনে থাকা অবৈধ স্থাপনা, ভাসমান দোকান, পার্কিং উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ডিএনসিসির কারওয়ান বাজার অঞ্চলের (অঞ্চল-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেনের নেতৃত্বে মানিক মিয়া অ্যাভিনিউর উভয় পাশের সাইকেল লেন থেকে অবৈধ পার্কিং ও ভাসমান দোকান উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় অবৈধ পার্কিংয়ের জন্য একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কারের চালককে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রায় শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত