গাজীপুরে গাড়িচাপা দিয়ে এক নারী পোশাককর্মীকে হত্যার ঘটনার প্রায় ছয় মাস পর ওই গাড়ির চালক মো. হাফিজুর রহমানকে (২৪) শনাক্ত করে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল রবিবার গাজীপুর পিবিআইর পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান এ তথ্য জানান। হাফিজুর পাবনা জেলার ভাঙ্গুরা থানার কৈডাঙ্গা বাজার এলাকার মো. জুলহাসের ছেলে।
পুলিশ সুপার মাকছুদের রহমান জানান, গত ২৪ জুন আব্দুল্লাহপুর থেকে বেপরোয়াগতিতে ময়মনসিংহের সুশম দুর্গাপুর যাওয়ার পথে একটি ড্রাম ট্রাক গাজীপুর নগরীর গাছা থানাধীন কুনিয়া তারগাছ এলাকায় পোশাককর্মী জেসমিনকে (২৫) চাপা দেয়।
