বাংলা ভাষার সেরা লেখকের একাধিক রচনাবলি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা ঐতিহ্য। সেই ধারাবাহিকতায় আসছে দশ খণ্ডের ‘বিভূতিভূষণ-রচনাবলি’র পুনঃমুদ্রণ।
জানা গেছে, অগ্রিম বুকিং দিলে বিশেষ ছাড়ে রচনাবলিটি মিলবে। মূল্য পরিশোধ করা যাবে দুই কিস্তিতে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঐতিহ্য বলছে, আবারও আসলো সুবর্ণ সুযোগ! ঐতিহ্য খুঁজছে ২০০ জন ‘সহযোগী পাঠক’। ১০ খণ্ড বিভূতিভূষণ-রচনাবলি অগ্রিম বুকিং শুরু।
সেখানে উল্লেখ করা হয়, ৭ হাজার ৩০ পৃষ্ঠার এই রচনাবলি পুনঃমুদ্রণে আপনি হতে পারেন ঐতিহ্যের সহযোগী। ১০ খণ্ড বিভূতিভূষণ-রচনাবলির মূল্য নির্ধারিত হয়েছে ১২ হাজার ২০০ টাকা। পাঠক, যারা রচনাবলি প্রকাশে ‘সহযোগী পাঠক’ হবেন তারা পাবেন ‘নিয়মিত সংস্করণ’ ৪ হাজার ৪০০ টাকায়। আর রেক্সিন বাঁধাইয়ে বিশেষ সংস্করণ ৪ হাজার ৯০০ টাকায় মিলবে।
জানা গেছে, ৭ জানুয়ারির মধ্যে ২ হাজার টাকা অগ্রিম দিয়ে পাঠক বিশেষ এ সুযোগ পাবেন। বাকি টাকা ২০ ফেব্রুয়ারির পর ‘১০ খণ্ড বিভূতিভূষণ- রচনাবলি’ গ্রহণের সময় দিতে হবে।
‘আগে আসলে, আগে পাবেন’ ভিত্তিতে ২০০ পাঠক এ সুবিধার অন্তর্ভুক্ত হবেন। নির্ধারিত সংখ্যা পূর্ণ হয়ে গেলে এই কার্যক্রম বন্ধ হয়ে যাবে। এ বিষয়ে আরও জানা যাবে, ঐতিহ্যের ফেইসবুক পেজে।
