মুজিববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু বক্তৃতামালা’ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গতকাল সোমবার বিকেলে উপাচার্য অফিসসংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক ভার্চুয়াল অনুষ্ঠানে এ বক্তৃতামালার উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি’ এবং ‘উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র’ যৌথভাবে এই বক্তৃতামালার আয়োজন করেছে।
উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের (কারাস) চেয়ারম্যান অধ্যাপক ড. আতিউর রহমানের সভাপতিত্বে এবং রিসার্চ ফেলো হাসান নিটোলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন। অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি’র পরিচালক অধ্যাপক ড. ফকরুল আলম স্বাগত বক্তব্য দেন।
অনুষ্ঠানে মূল বক্তব্য দেন বঙ্গবন্ধু জন্মশতবর্ষ জাতীয় উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. আবদুল বাছির।
