ডিসিসিআই সভাপতি হলেন রিজওয়ান-উর রাহমান

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ১১:৫৪ পিএম

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন ইটিবিএল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান-উর রাহমান। গতকাল অনলাইনে ডিসিসিআইয়ের ৫৯তম বার্ষিক সাধারণ সভায় তাকে সভাপতি ঘোষণা করা হয়। ২০২১ সালে ওই পদে দায়িত্ব পালন করবেন তিনি।

রিজওয়ান ছাড়া ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি পুননির্বাচিত হয়েছেন এনকেএ মবিন। মনোয়ার হোসেন হয়েছেন সহসভাপতি। নবনির্বাচিত পরিচালক হয়েছেন গোলাম জিলানী, হোসেন এ সিকদার, খাইরুল মজিদ মাহমুদ, এমএ রশিদ শাহ সম্রাট ও নাসিরউদ্দিন এ ফেরদৌস। ঢাকা চেম্বারের নবনির্বাচিত সভাপতি রিজওয়ান-উর রাহমান ইটিবিএল হোল্ডিংস ছাড়াও ইটিবিএল ডেভেলপমেন্ট অ্যান্ড কন্সট্রাকশন, ইটিবিএল টেকনোলজিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক পদে রয়েছেন। ইটিবিএলের আর্থিক খাত, ড্রেজিং অবকাঠামো, হিমাগার, আসবাবপত্র, সংবাদপত্রসহ বিভিন্ন ব্যবসা রয়েছে।  যুক্তরাজ্য থেকে উচ্চতর ডিগ্রি শেষে ২০০৬ সাল থেকে ঢাকা চেম্বারের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত