করোনাভাইরাস মহামারীর ক্ষতি সামলে উঠতে প্রান্তিক চাষিদের জন্য সরকার ঘোষিত ৫ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল থেকে ঋণ পাওয়ার সময় আরও তিন মাস বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল মঙ্গলবার সার্কুলারে বলা হয়, ‘কৃষিখাতে বিশেষ প্রণোদনামূলক পুনঃঅর্থায়ন স্কিমটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে গ্রাহক পর্যায়ে ঋণ বিতরণের সময়সীমা ৩১ মার্চ ২০২১ পর্যন্ত বৃদ্ধি করা হলো।’
বাংলাদেশ ব্যাংক গত ১৩ এপ্রিলের নীতিমালা অনুযায়ী চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই তহবিল থেকে ঋণ পাওয়া যাবে। কিন্তু ঋণ বিতরণ আশানুরূপ না হওয়ায় ২০ সেপ্টেম্বর ওই সময়সীমা তিন মাস বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়। এখন তা আরও তিন মাস বাড়ানো হলো।
