আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ১২:০৯ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া তিতাস গ্যাস কার্যালয় কর্তৃপক্ষ ও ভ্রাম্যমাণ আদালত জেলার আড়াইহাজার উপজেলায় প্রায় সাড়ে তিন হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। গতকাল মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত আড়াইহাজার উপজেলার ব্রহ্মন্দি ইউনিয়নের নোয়াপাড়া, বৈলারকান্দি ও কান্দাপাড়া এলাকার এসব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদ হোসেন, মাহমুদা মাসুম, তারেক হাওলাদার, সহকারী কমিশনার ভূমি উজ্জ্বল হোসেন, প্রকৌশলী মেজবাউর রহমান, খোরশেদ আলম, জাহেদুল ইসলাম, মনিরুজ্জামান, সাইফুল ইসলাম, সুরজিত সাহাসহ বিপুলসংখ্যক পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত