অস্ট্রেলিয়ার ক্ষতি

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ১২:৪৪ এএম

মেলবোর্নে টেস্ট হারের পাশাপাশি একটি দুঃসংবাদ হজম করতে হয়েছে অস্ট্রেলিয়াকে। ধীরগতির ওভার রেটের কারণে ম্যাচ ফির ৪০ শতাংশ কাটা হয়েছে স্বাগতিকদের। পাশাপাশি বড় ক্ষতিটা হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট হারিয়ে। সেøা ওভাররেটের শাস্তিস্বরূপ টেস্ট চ্যাম্পিয়নশিপের ৪ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে তাদের। বর্তমানে ম্যাচ জয়ের পয়েন্ট থেকে ০.৭৬৬ শতাংশ নিয়ে তালিকায় সবার ওপরে অস্ট্রেলিয়া। ভারত ০.৭২২ শতাংশ নিয়ে দ্বিতীয়। নিউজিল্যান্ড ০.৬২৫ শতাংশ নিয়ে তৃতীয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত