করোনার ছোবলে কি বন্ধ হবে প্রিমিয়ার লিগ?

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ১০:০৩ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগে ১৮ জন খেলোয়াড় করোনা পজিটিভ হওয়ার পর সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। তবু আয়োজকেরা বলছেন, খেলা স্থগিতের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।

প্রিমিয়ার লিগের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘কভিড-১৯ প্রটোকলের বিষয়ে লিগ কর্তৃপক্ষের আস্থা এখনো কমেনি। শিডিউল অনুযায়ী বাকি ম্যাচগুলো হবে।’

এর আগে গত ৯-১৫ নভেম্বরের মধ্যে সর্বোচ্চ ১৬জন পজিটিভ হয়েছিলেন।

শেফিল্ড ইউনাইটেড জানিয়েছে এই ১৮ জনের মধ্যেই তাদের ক্লাবেই রয়েছে সর্বোচ্চ সংখ্যক সংক্রমণ। সংখ্যাটি অবশ্য তারা নিশ্চিত করে জানায়নি। যদিও এরপরে বার্নলির বিপক্ষে কাল তাদের নির্ধারিত ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে।

সাউদাম্পটনেরও বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হওয়ায় তাদেরকে নিজ বাড়িতে সেল্ফ আইসোলেশনে পাঠানো হয়েছে।

সিটির অনুশীলন মাঠ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার প্রিমিয়ার লিগের অ্যাওয়ে ম্যাচে চেলসি ও আগামী ৬ জানুয়ারি লিগ কাপের সেমিফাইনালে সিটিজেনদের ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলার কথা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত