বাবা হারালেন জায়েদ খান

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ০১:১১ পিএম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের বাবা আর নেই (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সকালে হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিস্তারিত উল্লেখ না করে সোশ্যাল মিডিয়ায় খবরটি জানান জায়েদ নিজেই।

এক ফেইসবুক পোস্টে ঢালিউড অভিনেতা লেখেন, “আমার আব্বা নাই। আজ সকাল ৯টা ৩০ মিনিটে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”

এর আগে জায়েদ খান জানিয়েছিলেন, তার বাবা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। রাজধানীর গ্রীনলাইফ হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তার গলায় টিউমার হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত