প্রথম থেকে চতুর্থ অধ্যায়
(গত সংখ্যার পর)
জ্ঞানমূলক প্রশ্ন
২১. মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র এবং ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী কে ছিলেন?
উত্তর : এ এইচ এম কামরুজ্জামান।
২২. অ্যালিউসিয়ান দ্বীপপুঞ্জের ওপর দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা না যাওয়ার কারণ কী?
উত্তর : এগুলোর অবস্থান ১৮০ ডিগ্রি দ্রাঘিমায় নয়।
২৩. পৃথিবীর দিন-রাত্রি সমান হওয়াকে বলে
উত্তর : শারদ বিষুব।
২৪. বাংলাদেশের প্রমাণ সময় ধরা হয় কোন দ্রাঘিমার স্থানীয় সময়কে?
উত্তর : ৯০ ডিগ্রি পূর্ব।
২৫. যখন সূর্য পৃথিবীর নিকটতম স্থানে থাকে তখন তাকে কী বলে?
উত্তর : অনুসূর।
২৬. মূল মধ্যরেখার মান কত?
উত্তর : ০ ডিগ্রি।
২৭. নিরক্ষরেখার অপর নাম কী?
উত্তর : বিষুবরেখা।
২৮. নিরক্ষরেখা পৃথিবীকে কোন দুটি ভাগে বিভক্ত করেছে?
উত্তর : উত্তর ও দক্ষিণ গোলার্ধ।
২৯. সৌর বছর গণনা করা হয় কত দিনে?
উত্তর : ৩৬৫ দিনে।
৩০. অক্ষাংশ পরিমাপের একককে কী বলে?
উত্তর : ডিগ্রি।
৩১. কোন যন্ত্রের সাহায্যে মধ্যাহ্ন সূর্যের অবস্থান থেকে পৃথিবীর যেকোনো স্থানের অক্ষাংশ নিরূপণ করা যায়?
উত্তর : সেক্সট্যান্ট যন্ত্র।
৩২. দ্রাঘিমারেখার বিকল্প নাম কী?
উত্তর : মধ্যরেখা।
৩৩. পৃথিবীর মানচিত্রে কোনো স্থানের অবস্থান নির্ণয়ের জন্য পূর্ব-পশ্চিমে যে কাল্পনিক রেখা অঙ্কন করা হয় সেটি কী নামে পরিচিত?
উত্তর : অক্ষরেখা।
৩৪. এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য কত?
উত্তর : ৪ মিনিট।
৩৫. নিজ কক্ষপথে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের কত দিন লাগে?
উত্তর : ২৭ দিন।
৩৬. উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট রাত কোনটি?
উত্তর : ২১ জুন।
৩৭. দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় রাত হয় কবে?
উত্তর : ২২ ডিসেম্বর।
৩৮. সৌরজগতে মোট উপগ্রহের সংখ্যা কত?
উত্তর : ৪৯টি।
৩৯. কোনটি পৃথিবীর নিকটতম গ্রহ?
উত্তর : শুক্র।
৪০. আহ্নিক গতির ফলে
উত্তর : সময় গণনা করা যায়, জোয়ার ও ভাটা হয়।
৪১. শুক্র গ্রহ সন্ধ্যায় পশ্চিমাকাশে কী নামে পরিচিত?
উত্তর : সন্ধ্যাতারা।
৪২. সূর্য চাঁদের তুলনায় কত গুণ বড়?
উত্তর : ২.৬০ কোটি।
৪৩. কোন প্রণালি আন্তর্জাতিক তারিখ রেখার সঙ্গে যুক্ত?
উত্তর : বেরিং প্রণালি।
